যোগাযোগ অবকাঠামো উন্নয়নের সুফল পেতে শুরু করেছে দেশের দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষ। কৃষিজাত পণ্য দ্রুত রাজধানী এবং বিভিন্ন বন্দরে পৌঁছাতে পারায় কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন।
অর্থনীতিবিদদের মতে, নতুন এই পরিবহন করিডোর ঘিরে শিল্পপ্রতিষ্ঠান ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত সম্প্রসারিত হচ্ছে, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করছে।

